আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জুলাই, ১৯, ২০২৩, ৩:১৯ অপরাহ্ণ




অনুশীলনে নেমে যে বার্তা দিলেন মাহমুদউল্লাহ

গত কয়েক বছর ধরেই ওয়ানডেতে দারুণ শক্তিমত্তা দেখিয়ে আসছে বাংলাদেশ। ধারাবাহিক সেই সাফল্য তারা আসন্ন ভারত বিশ্বকাপেও টেনে নিয়ে যেতে চায়। তবে দলের ভাবনা এখন ‘নম্বর সেভেন’ পজিশন নিয়ে। সেই একজন ক্রিকেটার কে হবেন, তা নিয়েই অনেক দিন ধরে জল্পনা চলছে। যার দৌড়ে আছেন মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, ইয়াসির রাব্বি এবং মোসাদ্দেক হোসেনদের মতো ক্রিকেটাররা।

আন্তর্জাতিক ক্যারিয়ারের দীর্ঘ অভিজ্ঞতায় এর আগেও জাতীয় দলের হয়ে নিজের প্রয়োজনীয়তা বুঝিয়েছেন মাহমুদউল্লাহ। কিন্তু প্রতিযোগিতাপূর্ণ টাইগার স্কোয়াডে জায়গা করে নেওয়া তার জন্য বেশ কঠিনই। এ জন্য নিজের শেষ চেষ্টায় তিনি কমতি রাখতে রাজি নন। তাই তো বুধবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ছুটে আসেন ডানহাতি এই ব্যাটার। এর পর ব্যাট হাতে তাকে একাডেমি মাঠে অনুশীলন করতে দেখা গেছে। অনুশীলনের একটি ছবি দিয়ে নিজের ফেসবুক পোস্টে মাহমুদউল্লাহ লেখেন, ‘চ্যালেঞ্জ ইওর স্টোরি।’

আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপ দলে রিয়াদ থাকবেন কিনা সে বিষয়ে অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি নির্বাচকরা। আফগানিস্তানের সঙ্গে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচের পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে এ নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘এটা এখনই আমি বলতে পারব না। আমরা ২২ তারিখের মধ্যে ফাইনাল স্কোয়াডটা করব, তার পর আপডেট দিতে পারব।’

আগামী ৩০ আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলংকায় যৌথভাবে শুরু হচ্ছে এশিয়া কাপের আসর। সেখানে ৩ সেপ্টেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে। ‘বি’ গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ শ্রীলংকা। পরে ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে। ৭ অক্টোবর ধর্মশালায় হতে যাওয়া ম্যাচেও টাইগারদের প্রতিপক্ষ রশিদ খানরা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১