ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (১৪জুলাই/২০২৩) উপজেলা, পৌর জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের উদ্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট এইচএম এরশাদ স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর। সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়পার্টির চেয়ারম্যানের ব্যক্তিগত চিকিৎসক ও উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান আকাশ। বক্তব্য রাখেন ক্তব্য রাখেন সহনাটী ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি আব্দুস সাত্তার, রামগোপালপুরের আহ্বায়ক মো. নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, অচিন্তপুর ইউনিয়নের আহ্বায়ক আজিজুল হক, সাধারণ সম্পাদক শফি, মাওহা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমান কাঞ্চন, শ্রমিক পার্টির সভাপতি মো. তোফাজ্জল হোসেন, যুব সংহতির সভাপতি সোহেল মিয়া, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক সাইফুল্লাহ আল হাবিব, যুগ্ম আহ্বায়ক মুনতাসির আল মামুন। দোয়া পরিচালনা করেন ছাত্র সমাজ নেতা আল মামুন।