আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
শামীম আনোয়ার || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : জুলাই, ৭, ২০২৩, ১:৪৯ পূর্বাহ্ণ




গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত : চালক গ্রেফতার

ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের কৈট্টাপুরি ব্রিজের সন্নিকটে বুধবার (৫জুলাই/২০২৩) যাত্রীবাহী বাস ও সিএনজির সংঘর্ষ হয়। এতে ঈশ^রগঞ্জ উপজেলার চরশিহারি গ্রামের আব্দুল মন্নাছ ওরফে আব্দুল বাতেন (৮০) ও হালুয়াঘাট উপজেলার মনকান্দা গ্রামের আশরাফুন্নাহার (৬০) নিহত হন। এ ঘটনায় নিহতের পুত্র মো. জুয়েল মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার (৬ জুলাই/২০২৩) গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। বাসের চালক মো. আবুল কাসেম (৪৮) কে গ্রেফতার করেছে গৌরীপুর থানার পুলিশ। তিনি ভৈরব উপজেলার কমলপুর বাসস্ট্যান্ড এলাকার মৃত সিরাজ আলীর পুত্র।
মামলা দায়ের ও দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান। তিনি জানান, গ্রেফতারকৃত চালককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আহত হন জুয়েল মিয়া (৩০), মোছা. সানি আক্তার(৮), মোছা. রোকসানা আক্তার (৩৫), ফারজানা সুলতানা (১৬)। একই দিনে ঈশ^রগঞ্জ আঠারবাড়ি সড়কের সোহাগী এলাকায় অটোবাইক দুর্ঘটনায় নাঈম আহমেদ (১৭) ও উমর ফারুখ (৩০) আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঈশ^রগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্র জানায়, ময়মনসিংহ থেকে ঈশ^রগঞ্জগামী একটি সিএনজি ও ময়মনসিংহগামী যাত্রীবাহী বাসের গৌরীপুরের কৈট্টাপুরি বিল এলাকায় মুখোমুখি সংর্ঘষে ৬জন গুরুতর আহত হন। খবর পেয়ে ঈশ^রগঞ্জ ফায়ারসার্ভিস কর্মিরা আহতদের উদ্ধার করে ঈশ^রগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক এ সময় ঈশ^রগঞ্জ উপজেলার চরশিহারি গ্রামের আব্দুল বাতেন (৮০) ও হালুয়াঘাট উপজেলার মনকান্দা গ্রামের আশরাফুন্নানাহার (৬০) কে মৃত ঘোষণা করেন। আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মামলার তদন্তকারী অফিসার নাজমুল হাসান জানান, দুর্ঘটনাস্থল থেকে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি উদ্ধার করা হয়েছে। নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১