আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জুন, ২৮, ২০২৩, ৮:২৯ অপরাহ্ণ




গত ঈদে দাম উঠেছিল ১৫ লাখ, সেই গরু এবার ৭ লাখ!

পবিত্র ঈদুল আজহার মাত্র একটি রাত বাকি। রাজধানীর গাবতলী কোরবানি পশুর হাটে বড় গরু নিয়ে আসা ব্যবসায়ীরা হতাশা ব্যক্ত করছেন। মাঝারি ও ছোট গরুগুলো বিক্রি হলেও বড় গরু বেশিরভাগ অবিকৃত রয়ে গেছে। শেষ দিকে এসে ১০ থেকে ১৫ লাখ টাকার গরু বিক্রি হচ্ছে অর্ধেক দামে।

কুষ্টিয়া থেকে আসা এক ব্যবসায়ী জানান, ‘লাল বাহাদুর’ নামের তার এই গরুটি গতবার ১২ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছিল। এ বছর গাবতলীর হাটে এসে তার দাম দাঁড়িয়েছে সাত থেকে ৯ লাখে। এখন আর কেউ দাম বলছে না। এজন্য তিনি ভাবছেন, কুষ্টিয়ায় নিয়ে গিয়ে কোন এক কসাইয়ের কাছে বিক্রি করে দেবেন গরুটি।

মোহাম্মদ রফিক নামের এক ব্যবসায়ী বলেন, ‘চারটি গরু নোয়াখালী থেকে নিয়ে এসেছি। একটি গরুর তিন লাখ টাকা লসে মাত্র চার লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেছি। বাকি গরুগুলো সন্ধ্যার মধ্যে বিক্রি না হলে ফেরত নিয়ে যাব।’

এদিকে রাজশাহী থেকে আসা নোমান বলেন, ‘অনেক ব্যবসায়ী মিলে এখানে এসেছি। আমার জোড়া গরু রয়েছে, এক একটি গরুর ওজন ৩৫ থেকে ৪০ মণ। যার দাম চেয়েছি ১৫ লাখ টাকা। এখনও পর্যন্ত দাম উঠেছে মাত্র ৭ লাখ টাকা।’

নোমানও ভাবছেন গরু ফেরত নিয়ে যাবেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আর কোনদিন গাবতলীর হাটে গরু আনব না। আমার এখন পর্যন্ত খরচ হয়েছে ৫০ হাজার টাকা। গরু বিক্রি না করলে কিভাবে এটি শোধ করব তা নিয়ে চিন্তায় আছি।’

এ সময় গাবতলী হাটের অন্যতম ইজারাদার সালমান বলেন, ‘বৃষ্টির জন্য হয়তো বা বড় গরুর ক্রেতা কম। যদি বৃষ্টি না হতো তাহলে বড় গরুগুলো সঠিক মূল্যে বিক্রি হতো। এছাড়া যারা বড় গরু কেনেন তারা বিভিন্ন খামার থেকে গরুগুলো নিচ্ছেন, এজন্য হাটে বড় গরুর ক্রেতা কমে যাচ্ছে।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১