ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার (২৫জুন/২০২৩) জনসংখ্যা ভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূসির আওতায় রেজিস্ট্রেশন ও রেফারেল বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইকবাল আহমেদ নাসের। সঞ্চালনা করেন প্রোগ্রামের জেলা কোর্ডিনেটর মো. জাহিদ হোসেন। প্রশিক্ষণ মূলপ্রবন্ধ উপস্থাপন ও প্রশিক্ষণ প্রদান করেন কনসালটেন্ট (গাইনী) ডা. আয়েশা বেগ, আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহরা হোসিনী আনীন। বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. সুব্রত পাল, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. আতিকুর রহমান, ডা. রাজেন্দ্র দেবনাথ, জুনিয়র কনসালটেন্ট (এনেস্থাশিয়া) ডা. মো. কামরুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. কাকলী দাস, ডা. জাহের হোসাইন, ডা. কৌশিক পাল, নার্সিং ইনচার্জ শামছুন্নাহার, নার্সিং সুপারভাইজার মোছা. রোকেয়া আক্তার খাতুন, শাহানা আক্তার, ফরিদা ইয়াসমিন প্রমুখ।