বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গেল শুক্রবার (২৩জুন/২০২৩) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, সাবেক সহসভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া ইসলাম ডলি প্রমুখ।
