বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষ রোপণ ও বৃক্ষমেলা উপলক্ষে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয়ে আজ বৃহস্পতিবার (২২ জুন) সকালে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন- মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, গৌরীপুর, তিনি বলেছেন, সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ; প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস- ২০২৩ উদযাপন করা হয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে গৌরীপুর উপজেলায় ১০ টি ইউনিয়ন ১টি পৌরসভায় বৃক্ষরোপণ অভিযান- ২০২৩ পালন করা হচ্ছে। উপজেলার প্রত্যেক গ্রামে প্রতিটি সদস্যকে ফলজ, বনজ, ভেষজ ওষধি গাছের চারা রোপণের ব্যবস্থা নেওয়া ও অন্যান্যদের উদ্বুদ্ধ করতে আহ্বান জানানো হয়। উল্লেখ্য, এ সময় উপজেলা প্রশিক্ষক,মো:সোহাগ মিয়া,উপজেলা প্রশিক্ষিকা তানিয়া লিপি দলনেতা-দলনেত্রী, উপজেলা কোম্পানী কমান্ডার’রা উপস্থিত ছিলেন।