ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (২০জুন/২০২৩) গোবিন্দ জিউর মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা অনুষ্ঠিত হয়। দূর-দূরন্ত থেকে শ’শ নারী-পুরুষ রথযাত্রায় মনোবাসনা পূর্ণ করতে রথটানায় অংশ নেন। এছাড়াও পুরো রাস্তায় ছিলো প্রসাদ ও আরাধনা। শতবর্ষী নারীদের অংশ গ্রহণ ছিলো লক্ষণীয়। বাগানাবাড়ি মন্দির প্রাঙ্গণে গিয়ে রথযাত্রার সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে সভাপতি সভাপতি করেন গোবিন্দ জিউর মন্দির কমিটির সভাপতি অরুন চন্দ্র সাহা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক স্বপন এস। বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, ব্যবসায়ী চন্দন এস, রনজিত সাহা, কালিখলা বাজার রক্ষা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, কবি অনামিকা সরকার, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ প্রমুখ।