ময়মনসিংহের গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের ২নং গৌরীপুর ইউনিয়ন শাখার সম্মেলন রোববার (১৭ জুন/২০২৩) যুগান্তর স্বজন সমাবেশ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে মো. ইয়াসিন আরাফাত নিজামকে সভাপতি ও আমিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অনুমোদন দেন উপজেলা কমিটির সভাপতি আশিকুর রহমান রাজিব ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিখন।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি মো. তানজিদ হাসান সৌরভ, সহসভাপতি মো. মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোক্তাদীর, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিফ বিল্লাহ্, অর্থ সম্পাদক মো. সজিবুল ইসলাম শান্ত, প্রচার সম্পাদক মো. মারুফ হাসান, সহ-প্রচার সম্পাদক মো. জীবন হাসান, দপ্তর সম্পাদক মো. রামিন মিয়া, সহ-দপ্তর সম্পাদক মো. সিফাউল হাসান পিয়েল, ক্রীড়া সম্পাদক মো. মোশারফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. মোবারক হোসেন, ধর্ম সম্পাদক মো. সোলাইমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সজিব মিয়া, সমাজসেবা সম্পাদক ইমরান খান, আন্তর্জাতিক সম্পাদক হৃদয় ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক জুন্নুন মিয়া, কার্যকারি সদস্য জাহিদুল ইসলাম।
সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকুর রহমান রাজিব। বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি ইমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক রমজানুর আহমেদ নাজিম, অর্থ সম্পাদক সায়েফ আহমেদ, সহব্যবস্থাপনা সম্পাদক শেখ ছোটন প্রমুখ।