আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জুন, ১৩, ২০২৩, ৭:৫৪ অপরাহ্ণ




পুলিশে বড় রদবদল

বাংলাদেশ পুলিশ বাহিনীতে বড় রদবদল আনল সরকার। একসঙ্গে পুলিশের ২৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে সাতজন ডিআইজি ও ২২ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা।

রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপন জানানো হয়, রংপুর মহানগরীর পুলিশ কমিশনার (ডিআইজি) নুরে আলম মিনাকে চট্টগ্রাম রেঞ্জে উপপুলিশ মহাপরিদর্শক, চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেনকে ঢাকায় পুলিশ অধিদপ্তরে উপপুলিশ মহাপরিদর্শক, এন্টি টেররিজম ইউনিটের উপপুলিশ মহাপরিদর্শক মো. মনিরুজ্জামানকে রংপুর মহানগরীর পুলিশ কমিশনার, শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি), পুলিশের বিশেষ শাখার উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবুল ফয়েজকে শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সালেহ্‌ মোহাম্মদ তানভীরকে পুলিশের বিশেষ শাখায় উপপুলিশ মহাপরিদর্শক এবং শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক জিহাদুল কবিরকে ম্যাস র‍্যাপিড ট্রানজিট, মেট্রোরেলের উপপুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে।

অপর একটি প্রজ্ঞাপনে নরসিংদী জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে ট্যুরিস্ট পুলিশ সুপার, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদকে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাকে বিশেষ শাখার পুলিশ সুপার, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলমকে হাইওয়ে পুলিশ সুপার, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে উপপুলিশ কমিশনার, শরীয়তপুরের পুলিশ সুপার মো. সাইফুল হককে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার, মাদারীপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মো. শফিকুল ইসলামকে ম্যাস র‍্যাপিড ট্রানজিট, মেট্রোরেলের পুলিশ সুপার পদে বদলির কথা জানানো হয়।

আরও এক  প্রজ্ঞাপনে বলা হয়, নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদী জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারী জেলায়, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে নওগাঁ জেলায়, বিশেষ শাখা ঢাকার পুলিশ সুপার মোনালিসা বেগমকে শেরপুর জেলায়, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুর জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের  উপ-পুলিশ কমিশনার আল বেলী আফিফাকে গোপালগঞ্জ জেলায়, এন্টি টেরোরিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানকে মন্সীগঞ্জ জেলায়, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিবকে কুষ্টিয়া জেলায়, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর, ঢাকার পুলিশ সুপার মো. ছাইদুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানকে খুলনা জেলায়, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-১ ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুর জেলায়, এন্টি টেরোরিজম ইউনিট, ঢাকার (পুলিশ অধিদপ্তরের রিপোর্টকৃত) পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানকে ভোলা জেলায় এবং মাদারীপুর অঞ্চল হাইওয়ে পুলিশ সুপার (গাজীপুর মহানগর পুলিশ, গাজীপুরে বদলির আদেশপ্রাপ্ত) মো. মাহাবুবুল আলমকে শরীয়তপুর জেলায় বদলি করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১