আজ রবিবার ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২১, ২০২০, ৭:৩৮ অপরাহ্ণ




একটি ভোট পড়লেও নির্বাচন অংশগ্রহণমূলক: ইসি সচিব

বাহাদুর ডেস্ক :

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর হোসেন বলেছেন, একটি ভোট পড়লেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে। নির্বাচনে প্রার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেই সেটা অংশগ্রহণমূলক।

শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারের আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, বিশ্বের অনেক দেশের সংবিধানে রয়েছে একটি নির্দিষ্ট সংখ্যক ভোটার উপস্থিতি না থাকলে নির্বাচন হবে না। আমাদের সংবিধানে তা নেই।একটি ভোটও যদি হয় তাহলে আমরা বলব- এটা অংশগ্রহণমূলক নির্বাচন।

তিনি বলেন, ভোটাররা ভোট দিতে যাবে কিনা সেটা তাদের বিষয়। ভোটারকে ভোট দিতে বাধ্য করা যাবে না। এটা আইনেও নেই। স্বেচ্ছায় তারা ভোট দেবেন।

বৈধতার জন্য অন্য দেশের মতো নির্দিষ্ট সংখ্যক ভোটারের উপস্থিতির বিধান ইসি করবে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে ইসি সচিব বলেন, এটি নির্বাচন কমিশনের নয়। এটি সংসদ ও সরকারের বিষয়।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের ঝুঁকির মধ্যে ও তীব্র সমালোচনার মুখে তিনটি সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠান করেছে ইসি। এরমধ্যে ঢাকা-১০ আসনে ইভিএমে ভোট নিয়েছে ইসি।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১