আজ সোমবার ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ৭, ২০২৩, ৭:২৫ অপরাহ্ণ




পৃথিবীর ইতিহাসে এতোবার কারানির্যাতিত আর কোনো নেতার জীবনে ঘটেনি, যা ঘটেছে বঙ্গবন্ধু’র! : গৌরীপুরে ঐতিহাসিক ছয় দফা দিবসে সোমনাথ সাহা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন গণতান্ত্রিক-অসা¤প্রদায়িক রাজনীতির প্রবক্তা। বাঙালি জাতির মুক্তির দূত! তিনি জন্মেছিলেন বলেই আমরা ৬দফা পেয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ পেয়েছি। পৃথিবীর ইতিহাসে এতোবার কারানির্যাতিত আর কোনো নেতার জীবনে ঘটেনি। ঐতিহাসিক ৬দফা দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে তাঁতী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিচক্ষণ ও দূরদর্শী সম্পন্ন একজন নেতা। তার হৃদয়ের গভীরে একটি মানচিত্র একেঁছিলেন তার নাম বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। জেল-জুলম-অত্যাচার-নির্যাতন সহ্য করে পরাধীনতার হাত থেকে থেকে বাংলাদেশকে তিনি স্বাধীন করেছেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাঁতীলীগের উপজেলা কমিটির সভাপতি রানা আহমেদ কুদ্দুস। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিয়াদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মাসুদ মিয়া রতন, আ’লীগ নেতা আব্দুল্লাহ আল আমিন জনি, এখলাছ উদ্দিন নয়ন, কামরুল হাসান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক হারুন অর রশিদ ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক, পৌর তাঁতলীগের সভাপতি মাসুদ করিম সোহাগ, সাধারণ সম্পাদক, ইমরান হাসান প্লাবন, উপজেলা তাঁতীলীগের সহসভাপতি শাহরিয়ার হোসেন সাদ্দাম, একেএম তাজবিউল হাসান অভি, মো. রেজাউল করিম সুমন, মো. জহিরুল ইসলাম, সেলিম মিয়া, শফিকুল ইসলাম, শহীদুল ইসলাম, বাবুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, মো. রানা খান, মো. ফারুখ বাদশাহ্, অনিক সরকার, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহারিয়ার আরিফ, সদস্য আনোয়ার মুন্সি, মো. জাহাঙ্গীর আলম, বাপ্পি চন্দ্র সিং, পৌর তাঁতীলীগের সহসভাপতি সাজ্জত আল নূর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাগর ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমন আহমেদ, দপ্তর সম্পাদক আলাদিন ইসলাম শান্ত প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১