আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ২৭, ২০২৩, ৮:০৫ অপরাহ্ণ




গৌরীপুরের এমপি নাজিম উদ্দিন আহমেদের উঠান বৈঠক!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা গ্রামে শনিবার (২৬ মে/২০২৩) উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমি আপনাদের এলাকায় ৭বছর যাবত এমপি’র দায়িত্ব পালন করছি। স্কুল-কলেজ, মাদরাসা, রাস্তাঘাট কোনকিছুর উন্নয়ন বাকি রাখি নাই। অতীতে এতোদিনের রেকর্ড কেউ দেখাতে পারবেন না। সেতু করেছি, বিদ্যুৎ সমস্যার সমাধান করেছি। আমাকে জননেত্রী নৌকা দিয়েছিলো। কাজ করেছি, কাজ করে যাচ্ছি, ত্রæতি বিচ্যুতি থাকতেই পারে। আবার যদি আপনারা আমাকে সমর্থন দেন তাহলে যে উন্নয়ন কার্যক্রম চলমান আছে, তা সম্পন্ন করতে পারবো। গৌরীপুরকে একটি সুন্দর মডেল উপজেলা উপহার দিবো।

মাওহা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, ময়মনসিংহ জেলা পরিষদের ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোহাম্মদ গোলাম সামদানী খান সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক মো. সোহেল রানা, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো., আল ফারুক, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মোক্তাদির শাহীন, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর রোজিনা আক্তার মিতু, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক ওমর ফারুক স্বাধীন, সদস্য সচিব মাহমুদুল হাসান মাসুদ, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১