আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ১৩, ২০২৩, ৯:১৫ অপরাহ্ণ




গৌরীপুরে দু’বোনের পরিত্যক্ত কৌটায় ফুলবাগান সৃজনে অন্যরাও উজ্জীবিত!

‘ইচ্ছে থাকলে উপায় হয়’-এ ভাব-সম্প্রসারণের গল্পটা যেন সাজিয়েছেন ভিন্নরকমে! পরিত্যক্ত কৌটা ও বোতল, ভাঙা বালতি এবং টবের সংমিশ্রণে প্রকৃতি ও জীববৈচিত্র্যের সমাহার সৃজন করেছেন কাব-স্কাউট রিফাহ তাসনিয়া তরী ও কাশফিয়া জাহান তৃপ্তি। ওরা দু’জন ময়মনসিংহের গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার (১১ মে/২০২৩) ওদের এ বাগানে গিয়ে অন্য কাব স্কাউট সদস্যরাও উজ্জীবিত হয়।
সরজমিনে দেখা যায়, বাড়ি যেখানে ফাঁকা ঠাঁই রয়েছে, সেখানেই ঝুলছে পরিত্যক্ত বোতল। কোথাও ঝুলছে ভাঙা বালতি। এসব পরিত্যক্ত প্রত্যেকটি পাত্রের এসেছে নতুন প্রাণ, শোভাযাত্রা বর্ধন করছে নানারঙের ফুলে। প্রতিটি টবও সজ্জিত হয়েছে নানা জাতের ঘাস ও ফুলে। মাটিতে ভাঙা ঝুড়িকে ব্যবহার করা হয়েছে সবজিচাষে। ব্যতিক্রমী এ আয়োজনে স্কুলের ফাঁকে পরিচর্যায় ব্যস্ত সময় পাড়ি দেয় রিফাহ তাসনিয়া তরী। বাড়ির পরিত্যক্ত-অব্যবহৃত স্থানে সবজি চাষ ও ফলবাগান সৃজন করেছে কাশফিয়া জাহান তৃপ্তি।

দু’বোনের জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও সবজি বাগান দেখার জন্য গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট গ্রæপে ইউনিট লিডার দিতি বানুর নেতৃত্বে দেখতে আসে। পরিদর্শন ও বাগান সৃজনে অঙ্গিকার করে কাব স্কাউট সাবিহা জাহিদ, তাফান্নুম মোস্তারিজ হিয়া, সাদিকা তাসনিম ওরা, আমিনা সাদাফ তাশমি, প্রিয়া দাস, সামিয়া ফাইরুজ ফিহা, হাফসা হুমাইরা ফাইজা, তৃণা সরকার, মাইশা তানজিম নিশাত, নূরহাদ জাহান নওশীন, বাবলি আক্তার, দেওয়ান রাইয়ান খান, সৌজন্য দাস শ্রীজয়, আলী আল আবহাম ওহী, তাওহীদুল আলম আবিদ, হারিয়ান আহম্মেদ স্বচ্ছ, শোভিত অর্ণব ধর, রৌদ্র ঘোষ, অংকন সরকার দ্বীপ, তাফসিরুল আমিন তন্ময়, জুবায়েদ ভূইয়া।
সহকারী শিক্ষক রোজী সুলতানা জানান, তরী ও তৃপ্তির ব্যতিক্রমী এ আয়োজনে আমি মুগ্ধ। প্রত্যেকের প্রয়োজন অব্যবহৃত স্থানে এরূপ শাক-সবজি ও ফুলের বাগান। রিফাহ তাসনিয়া তরী জানায়, আজকে আমার কাব স্কাউটের ওরা দেখতে আসায় আমি আনন্দিত। ইউনিট লিডার দিতি বানু জানায়, আজকে ওরা তরী-তৃপ্তির সৃজনশীল কর্মকাÐ দেখেছি। এখানে উঠান বৈঠক করেছি। ওরা সবাই উজ্জীবিত, সবার বাড়িতে আমরা এমন বাগান সৃজনের উদ্যোগ নিয়েছি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১