আজ বুধবার ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৭, ২০২৩, ৯:২১ অপরাহ্ণ




গুড়-মুড়ি খেয়ে গৌরীপুরে বর্গাচাষী কৃষকের ধান কেটে দিলো উপজেলা ছাত্রলীগ

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আলী ইকরাম রনি ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিকের নেতৃত্বে বৃহস্পতিবার (২৭ এপ্রিল/২০২৩) উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ গ্রামের বর্গাচাষী কৃষক আবুল বাশারের জমির ধান কেটে দিলো ছাত্রলীগের নেতৃবৃন্দ।
গুজিখাঁ গ্রামের আবুল হাসিমের পুত্র কৃষক আবুল বাশার জানান, ক্ষেতের ধান পেঁকে রয়েছে। শ্রমিকও মিলছে না। ধান কাটতেও অনেক টাকার প্রয়োজন। ছাত্রলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার আমার ৬১শতাংশ জমির ধান কেটে দিয়েছে। এতে আমি উপকৃত হয়েছি। একই গ্রামের সুরুজ আলীর ৩৪শতাংশ, নবী হোসেনের ১৮শতাংশ ও আফাজ উদ্দিনের ২৬শতাংশ জমির ধান কেটে দেয়া ছাত্রলীগ নেতৃবৃন্দ।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচীর অংশ হিসাবে আমরা কৃষকের ধান কেটে দিচ্ছি। এ কর্মসূচি অব্যাহত থাকবে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আলী ইকরাম রনি জানায়, উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ছাত্রলীগের নেতৃবৃন্দ অনুরূপ কর্মসূচি পালন করছে। তিনি আরও জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা ছাত্রলীগের নেতৃবৃন্দের জন্য গুড়-মুড়ি পাঠিয়েছেন। আমরা তা খেয়েই ধান কেটে যাচ্ছি।

ধান কাটা কর্মসূচী অংশ নেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আলী ইকরাম রনি, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমুল ইসলাম রোমান, ইসমাইল হোসেন শাকিল, এসএম জাহাঙ্গীর আলম হৃদয়, ছাত্রলীগ নেতা আবিদ হাসান রিয়াদ, আমিনুল ইসলাম, আতিকুল ইসলাম হিমেল, ইসতিয়াক হোসেন ইলাদ, জয় চন্দ্র সাহা, কাজী সাব্বির আহমেদ, জয় সাহা, প্রত্যয় দে, হাসিবুল ইসলাম হাসিব, দীপ দত্ত প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১