আজ বুধবার ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
শফিকুল ইসলাম অপু || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৬, ২০২৩, ১১:৫৮ অপরাহ্ণ




গৌরীপুরের ভাষা সৈনিক এম.সি.এ হাতেম আলী মিয়ার ১৮তম মৃত্যুবার্ষিকী

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার এম.সি.এ মুক্তিযুদ্ধের সংগঠক ভাষা সৈনিক সাংবাদিক হাতেম আলী মিয়ার ১৮তম মৃত্যু বার্ষিকী বুধবার (২৬এপ্রিল/২৩) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণসভা ও আলোচনা, বিশেষ দোয়া, কবর জিয়ারত, মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মিলাদ মাহফিল, যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বন পরিবেশন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নীলুফার আনজুম পপি। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
হাতেম আলী মিয়া এ উপজেলায় দৈনিক ইত্তেফাকের প্রথম সংবাদকর্মী ছিলেন। তিনি কৃষক প্রজা পাটির মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। পাকিস্তান আন্দোলন, ১৯৪৮সালের ভাষা আন্দোলন, ১৯৭১’র মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন। মুসলিম সরকারের বিরুদ্ধে বক্তৃতা করায় ১৯৫৩সালে কারারুদ্ধ হন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে ১৯৭০এর নির্বাচনে বিজয়ী হন। তিনি ইয়োত্থ ক্যাম্পের পরিচালক ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত অনুগত সহচর ছিলেন। তিনি দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তাঁর ১২তম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১