আজ বুধবার ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
শামীম আনোয়ার || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২০, ২০২৩, ১২:০১ পূর্বাহ্ণ




গৌরীপুরে বিধবা মা ও সন্তানহীন জননীদের মুখে হাঁসি ফুটালো যুবলীগ

‘সয়ামী নাই, পুলাহান নাই! দু’চক্ষে খালি এহন আন্ধার দেহি, কইযায়াম। আনহে ডাকসুইন, আল্লাহ আনহেরে আয়ু দ্যাখ, প্রধানমন্ত্রী শেখ হাসিনারে মাথায় যতগুলো চুল আছে তার চেয়েও বেশি দিন বাইচ্চা রাখুক, আল্লাহ আমারে নিয়ে যাক, শেখ হাসিনা বাঁইচ্ছা থাকুক। আমরা মরলেই, শান্তি হাইতাম। ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (১৯ এপ্রিল ২০২৩) উপজেলা যুবলীগের উদ্যোগে বিধবা মা ও সন্তানহীন জননীদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথা গুলো বলছিলেন, স্বামী ও সন্তানহীনা আঁখি আক্তার। যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খানের মাথায় হাত বুলিয়ে তিনি আরও বলেন, আহনেরা আমার বাপজান; এই ঈদে সেমাই, রুটি, মাংস ও পুলাও এহন খাওয়াইতে পারবাম।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মো. সানাউল হক। সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল কাদির, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুস সাত্তার, গৌরীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. উজ্জল মিয়া, অচিন্তপুর ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সহনাটীর সভাপতি শামছুল হক, সাধারণ সম্পাদক নুরুল কবীর শাহিন, রামগোপালপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান নয়ন, ডৌহাখলার সভাপতি আব্দুল আজিজ চৌধুরী, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক প্রমুখ। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় স্বামী-সন্তানহীনা ১৫৭জন জননী ও দেড় সহস্রাধিক হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দেয়া হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১