আজ বুধবার ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৭, ২০২৩, ২:২৫ অপরাহ্ণ




‘হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় লাইনের পয়েন্ট মেলানো যায়নি’

কুমিল্লার নাঙ্গলকোটে রোববার রাতের ট্রেন দুর্ঘটনা সম্পর্কে সেখানকার ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার বলেছেন, দুর্ঘটনার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় কম্পিউটার পদ্ধতিতে লাইনের পয়েন্ট মেলানো যায়নি, তখন ম্যানুয়াল পদ্ধতি ব্যবহারের আগেই এই দুর্ঘটনা ঘটে।

রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নাঙ্গলকোটে একটি মালবাহী ট্রেনের সঙ্গে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেসের সংঘর্ষ হয়। উপজেলার হাসানপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পেছন থেকে সোনার বাংলা এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে লাইনচ্যুত হয় সাতটি বগি। আহত হন অন্তত ৫০ জন।

এ বিষয়ে সোমবার দুপুরে হাসানপুর স্টেশন কার্যালয়ে  ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মাহমুদুল ইসলাম, বিদ্যুৎ না থাকায় আমরা বিকল্প পদ্ধতিতে সিগনাল পয়েন্ট সচল করতে চেয়েছিলাম। কিন্তু এর আগেই সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন লুপ লাইনে ঢুকে মালবাহী ট্রেনে ধাক্কা দেয়।

দুর্ঘটনাস্থলে সোমবার দুপুর পর্যন্ত কয়েকটি বগি দুমড়ে মুচড়ে পড়ে থাকতে দেখা যায়। লাইনের কিছু অংশও ভেঙে গেছে। চারটি বগি ২০ ফুট দূরে পাশের খাদে পড়ে গেছে। মালবাহী ট্রেনের ভেতর থেকে মালামাল বাইরে ছিটকে পড়ে গেছে।

আখাউড়া থেকে আসা উদ্ধারকারী ট্রেন সকাল সাড়ে ৭টা থেকে কাজ করছে। চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবিদুর রহমান উদ্ধার কাজ তদারকি করছেন।

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবিদুর রহমান বলেন, দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সময় লাগবে।

 

এদিকে ঘটনাটি তদন্তে রেলওয়ে ও জেলা প্রশাসন দুটি কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১