আজ মঙ্গলবার ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৬, ২০২৩, ২:৫২ অপরাহ্ণ




গৌরীপুরে ব্রহ্মপুত্র নদে ভাসছিলো বৃদ্ধার লাশ!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে গতকাল শনিবার (১৫ এপ্রিল/২০২৩) ভাসছিলো অজ্ঞাতনামা বৃদ্ধার লাশ! ব্যক্তির আনুমানিক বয়স ৫৫বছর। পড়নে ছিলো হলুদ রঙের সুদি হাফহাতা গেঞ্জি ও প্রিন্টের চেক লুঙ্গি।

ব্রহ্মপুত্র নদের ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর কাশিচরণ এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান। তিনি জানান, নৌকা দিয়ে বালি নিয়ে যাওয়ার সময় মাঝিরা লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। এলাকাবাসী পুলিশকে খবর দেয়ার পর লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়মনসিংহ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। হত্যাকাÐের রহস্য উদঘাটনে পিবিআই সিন টিম ও সিআইডি টিম কাজ করছে। আমরা দ্রæত সময়ের মধ্যে পরিচয় ও হত্যার কারণ উদঘাটনের চেষ্টা করছি। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইমরান আল হোসাইন জানান, মৃতের পরিচয় সনাক্তকরণের জন্য ইতোমধ্যে সারাদেশের পুলিশবার্তা প্রেরণ করা হয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও পরিচয় সনাক্তকরণের জন্য বার্তা দেয়া হয়েছে। গৌরীপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় গৌরীপুর থানার একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১