আজ বুধবার ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১০, ২০২৩, ৪:৪৮ অপরাহ্ণ




ঈদে ছুটি একদিন বেড়ে টানা ৫ দিন

আসন্ন ঈদুল ফিতরের ছুটি এক দিন বাড়ানো হয়েছে। ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে ঈদের ছুটি মিলছে পাঁচদিন।

সোমবার সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ২০ এপ্রিল ছুটি অনুমোদন দেওয়া হয়।  বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, ‘মানুষের ভ্রমণ যেন স্মুথ হয় সেজন্য ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে।’

এবার ঈদে সরকারি ছুটি ছিল ৩ দিন, যার দু’দিনই চলে যায় সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে। গত ২৪ মার্চ শুক্রবার রমজান শুরু হয় এবং এবার রোজা ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের দিন নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে সরকার।

এ ক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল শুক্র, শনি ও রোববার ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে অর্থাৎ ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা। ওইদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করল সরকার। এখন সব মিলিয়ে ঈদে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি মিলছে।

আর রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল রোববার। সে ক্ষেত্রে ছুটি আরও বাড়তে পারে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১