আজ রবিবার ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১৯, ২০২০, ৬:১৭ অপরাহ্ণ




করোনার চিকিৎসার জন্য ইজতেমা ময়দান সেনাবাহিনীর কাছে হস্তান্তর

বাহাদুর ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টাইন ও চিকিৎসার জন্য টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ইতিমধ্যে ইজতেমা ময়দান সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার সচিবালয়ে করোনাভাইরাস প্রতিরোধের প্রস্তুতি বিষয় জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কুয়েত মৈত্রী হাসপাতালকে এই রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে। আরও অনেক হাসপাতাল ব্যবহারের জন্য চিহ্নিত করা হয়েছে। ওইসব হাসপাতালগুলোতে ২ হাজার শয্যার ব্যবস্থা করা যাবে। বড় পরিসরে প্রয়োজন হলে বিশ্ব ইজতেমার ময়দান ব্যবহার করা হবে। সে জন্যই বিশ্ব ইজতেমার জায়গাটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৫ হাজার জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। ফরিদপুর, মাদারীপুর, শিবচর এলাকায় করোনা রোগীর সংখ্যা বেশি। অবস্থার অবনতি হলে এ এলাকাগুলো লকডাউন করা হবে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১