আজ রবিবার ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১৯, ২০২০, ৫:৩৮ অপরাহ্ণ




বিদেশফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিতে পুলিশে হস্তান্তরের নির্দেশ

বাহাদুর ডেস্ক :

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বিদেশফেরত ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইন ও স্বাস্থ্যগত পরীক্ষা নিশ্চিত করতে তাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তরের ব্যবস্থা নিতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও পররাষ্ট্র সচিবের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার এক রিটের প্রাথমিক শুনানি করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ চার দফা নির্দেশনা দেন।

অন্য তিন নির্দেশনা হচ্ছে- বিদেশ ফেরত সবাইকে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ, বিদেশ ফেরতদের ও সন্দেহভাজনদের মেডিকেল চেক আপ/স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য সচিবের প্রতি নির্দেশ এবং জেলা প্রশাসনের মাধ্যমে কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিদের তদারকি করতে জনপ্রশাসন সচিবের প্রতি নির্দেশ। আদেশের বিষয়টি রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিশ্চিত করেছেন। খবর ইউএনবির।

এর আগে গত ১৫ মার্চ দেশে করোনাভাইরাস প্রতিরোধে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব, শিক্ষাসচিব, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়।

বৃহস্পতিবার এই রিটের ওপর শুনানি হয়। রিটের পক্ষে আইনজীবী ইউনুছ আলি আকন্দ নিজেই শুনানি করেন। আদালত এমিকাস কিউরি হিসেবে রেজা-ই রাব্বী খন্দকারের বক্তব্য শোনেন। এছাড়া রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ এম আর চৌধুরী।

চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ করোনা ভাইরাস বর্তমানে বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে এ পর্যন্ত বিশ্বজুড়ে ২ লাখ ১৯ হাজার ৩৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৮ হাজার ৯৬৯ জন। পরিস্থিতি মোকাবিলায় অনেক দেশেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। মারা গেছেন ১ জন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১