ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বুধবার (৫ এপ্রিল ২০২৩) দেড়শতাধিক শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে মাহে রমজানের ইফতার সামগ্রীর ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মো. সানাউল হক। সঞ্চালনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খান।
বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল কাদির, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুস সাত্তার, গৌরীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. উজ্জল মিয়া, অচিন্তপুর ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সহনাটীর সভাপতি শামছুল হক, সাধারণ সম্পাদক নুরুল কবীর শাহিন, রামগোপালপুরের সিনিয়র যুগ্ম আহŸায়ক আতিকুর রহমান নয়ন, ডৌহাখলার সভাপতি আব্দুল আজিজ চৌধুরী, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক প্রমুখ।