আজ বুধবার ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৪, ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ণ




আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে

রাজধানীর ফুলবাড়িয়ার বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে আনতে বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট।

পাশাপাশি ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিটের সঙ্গে যোগ দিয়েছেন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে সেনা-বিমান-নৌ সদস্যরা, ঘটনাস্থলে হেলিকপ্টার

আইএসপিআর জানিয়েছে, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল ও বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে।

এছাড়া আগুন নিয়ন্ত্রনে যোগ দিয়েছেন নৌবাহিনীর কর্মীরাও। রাজধানীর বঙ্গবাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭ ইউনিট

মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক সমকালকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। এ ছাড়া অনেক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

বঙ্গবাজারে আগুন পাশের ভবন এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে। বঙ্গবাজারের আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ে এনেক্সকো টাওয়ারে। বঙ্গবাজারে আগুন: আশপাশের সড়কে যান চলাচল বন্ধ

আগুনে বঙ্গবাজারে টিনশেড মার্কেটটি পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া বঙ্গবাজারের সামনের রাস্তায়ও ছড়িয়ে পড়েছে আগুন।

এদিকে আগুন লাগার খবর পেয়ে মার্কেটের ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছে যে যার মতো দোকান থেকে জিনিসপত্র বের করে আনার চেষ্টা করছেন। তবে আগুনের ধোঁয়ায় মালামাল সরাতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১