আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ২৫, ২০২৩, ২:১১ অপরাহ্ণ




নবীনগরে গৃহবধূ লতিফাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গৃহবধূ লতিফা বেগমকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার প্রতিবাদে ও তার দেবর জালাল মিয়ার ফাঁসির দাবিতে গেল বৃহস্পতিবার  (২৩মার্চ ২০২৩) ময়মনসিংহে ক্লাব ৯৭ গৌরীপুর (এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন) এর উদ্যোগে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। নিহত লতিফা বেগম নবীনগরের রসুল্লাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের শিক্ষার্থী ছিলো। ৯৭ব্যাচের বান্ধবী নিহতের ঘটনায় গৌরীপুরে বন্ধু-বান্ধবীরা এ কর্মসূচী পালন করে।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নারীনেত্রী মাহমুদা আক্তার লিপি। সঞ্চালনা করেন ক্লাব ৯৭ গৌরীপুরের সাধারণ সম্পাদক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। হত্যাকাÐে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক শ্যামল ঘোষ, স্কুল শিক্ষক সুমনা সফিনাজ লাবণী, নার্গিস আক্তার, ব্যবসায়ী নুর আলম, নারনেত্রী মোছা. শাহানা বেগম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, সম্প্রীতির বন্ধনের সভাপতি আবু জাফর মোহাম্মদ সাদেক প্রমুখ। আগামী ২৯মার্চ ১১টায় উপজেলা পরিষদ চত্বরে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী বরাবরে স্মারকলিপি ও মানবন্ধন কর্মসূচী ঘোষণা করেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, দেবর জালাল মিয়ার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে লতিফা বেগমের শরীরে পেট্রল ঢেলে রোববার পুড়িয়ে দেয়। ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১