আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ২৫, ২০২৩, ২:০৬ অপরাহ্ণ




সনজিত প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হওয়ায় গৌরীপুরে আনন্দ মিছিল

ময়মনসিংহের গৌরীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি সনজিত চন্দ্র দাসকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ‘গৌরীপুর উপজেলার সর্বস্তরের জনগণ’ ব্যানারে জনপ্রতিনিধি, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে আনন্দ মিছিল শহর প্রদক্ষিণ করে।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল ফারুক, সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন কাদের রুবেল, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামাল হোসেন, রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ছায়েদুর রহমান, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাদির, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কবীর উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মো. সানাউল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার প্রমুখ।

গৌরীপুর পৌর শহরের কলাবাগান মহল্লার সুকুমার চন্দ্র দাস ও কল্পনা রাণী দাসের পুত্র সনজিত চন্দ্র দাস। তাঁকে গত ২১মার্চ জনপ্রশাসনের উপসচিব মোহা: রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসাইনমেন্ট অফিসার হিসাবে নিয়োগ দেয়া হয়। গত বুধবার (২৩মার্চ ২০২৩) নিয়োগপত্রের আলোকে সপদে যোগদান করেছেন সনজিত চন্দ্র দাস। তিনি কৃতজ্ঞতাচিত্তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে একমাত্র অভিভাবক উল্লেখ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এদিকে সনজিদের নিয়োগে গৌরীপুরে বিভিন্ন পর্যায়ের মানুষ উৎফুল্ল হয়ে উঠেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাজারো হাজারো পোস্টের মাধ্যমে অভিবাদন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন নেটিজেনরা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১