আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১৭, ২০২৩, ৯:১৩ অপরাহ্ণ




বঙ্গবন্ধু’র জন্মদিনে হাসলো সাড়ে ৫শ শিশু!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে শেখ রাসেল স্মৃতি সংঘের উদ্যোগে শুক্রবার (১৭মার্চ ২০২৩) সাড়ে ৫শ শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। তিনি বলেন, প্রত্যেক শিশুর মাঝে বঙ্গবন্ধু’র বীজ বপন করতে হবে। দেশের প্রতি ভালোবাসা-মানুষের প্রতি যে ভালোবাসা বঙ্গবন্ধু রোপন করে গেছেন। সেই ভালোবাসায় শিশুদের গড়তে হবে।
শিক্ষা উপকরণ পেয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী রোজিনা আক্তার জানায়, আমরা খুব আনন্দিত। বঙ্গবন্ধু’র জন্মদিনে অনেক কিছু পেয়েছি। তাঁকে স্যালুট জানাই। উপকরণ পেয়ে আনন্দে উদ্বেলিত রাহেলা আক্তার। সে জানায়, খুব ভালো লাগছে। আমরা মহাখুশি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি তোফাজ্জল হোসেন সোহেল। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ কালন, আ’লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল, মো. কামরুল ইসলাম, মো. শিপন মিয়া, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১