টাঙ্গাইলের মির্জাপুর থানার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সোমবার দিনগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে (মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনার) পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পুষ্পমাল্য অর্পণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার এস এম মনসুর মূসা, অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, বাঁশতৈল পুলিশ ফাঁড়ীর ইনচার্জ সাখাওয়াৎ হোসেন, দেওহাটা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো. আইয়ুব খান, এসআই মো. সোহেল মিয়া, অন্যান্য অফিসার ও ফোর্স প্রমুখ।