ময়মনসিংহের গৌরীপুরে শাহ্গঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মঙ্গলবার অধ্যক্ষ আব্দুশ শাকুরের নেতৃত্বে প্রভাত ফেরি শেষে শহীদ মিনারে (স্কুল মাঠের শহীদ মিনার) পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ উপলক্ষ্যে দিনব্যাপী রচনা প্রতিযোগীতা, চিঙ্কন প্রতিযোগীতা, বিতর্ক প্রতিযোগীতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবুল, সহযোগী অধ্যাপক আতাউর রহমান খান পাঠান, উজ্জল কুমার সরকার, মোকাম্মেল হক, সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ, রতন চন্দ্র সরকার, শাহিনূর ফেরদৌস, নাদিরা সুলতানা, হেলেন আক্তার, সহকারি শিক্ষক নিলুফার ইয়াসমিন, আনোয়ার সাদাত, খন্ডকালীন শিক্ষক সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ।