আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৮, ২০২৩, ৮:০৪ অপরাহ্ণ




সব মামলা ও ভুতুড়ে বিদ্যুৎ বিল থেকে মুক্তি পেলেন কৃষক!

‘আমি মুক্তি পেয়েছি, আমি খালাস’ বলেই বুধবার (১৮জানুয়ারি/২০২৩) দু’চোখে আনন্দশ্রæ বন্যায় ভাসছিলেন কৃষক এবিএম ঈশারুল্লাহ। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মরহুম মাওলানা আবুল বাশারের পুত্র।

বুধবার সকাল সাড়ে ১১টায় মেঠোফোনে আবেগতাড়িত কন্ঠে দৈনিক বাহাদুর ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিনের নিকট এ অনুভূতি প্রকাশ করেন তিনি। কৃতজ্ঞতা জানাতে গিয়ে যুগান্তরের কথা বলেই হাউমাউ করে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, আমি অসুস্থ শরীর নিয়ে জেলখানার প্রতিটি সেকেন্ড, মিনিট আর ঘন্টায় দুঃসহযন্ত্রণায় দু’দফায় ২৮দিন জেল খেটেছি। পরিবারের লোকজনও নানা যাওয়ায় ঘুরে আমাকে মুক্ত করতে না পেরে ক্লান্ত। তখন আমার মুক্তির দূত হয়ে আসে ‘দৈনিক যুগান্তর’ সহ দৈনিক বাহাদুর এবং দৈনিক স্বজনে  নিউজের কারণে আজ মুক্ত, খালাস! আমার দু’টি হাত আল্লাহ’র আরশের নিকট প্রার্থনা করা ছাড়া যুগান্তরকে এ ঋণ শোধরাবার আর কিছু নেই! বুধবার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ময়মনসিংহে সব মামলা ও বিদ্যুৎ বিল দায় থেকে খালাস পেয়েছি।

বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সহসভাপতি মো. এমদাদুল হক বলেন, কৃষক মুক্তির জন্য দৈনিক যুগান্তর সহ সকল দৈনিক বাহাদুর এবং দৈনিক স্বজনের  সাহসী ভূমিকা অত্যন্ত প্রসংশনীয়। ক্ষতিগ্রস্থ কৃষক ঈশারুল্লাহ’র মুক্তি দৃষ্টান্ত হয়ে থাকবে।

এবিএম ঈশারুল্লাহ’র পক্ষে মামলাটি বিনাখরচে পরিচালনা করেন গৌরীপুরের কৃতি সন্তান ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নুরুল হক। তিনি বলেন, কৃষক এবিএম ঈশারুল্লাহকে দু’দফায় যে হয়রানি করা হয়েছে তার জন্য উচিত বিদ্যুৎ বিভাগের ক্ষতিপূরণ দেয়া।
বিদ্যুৎ গ্রাহককে অহেতুক হয়রানির তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানান গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু। তিনি জানান, এ কৃষককে ক্ষতিপূরণ প্রদানসহ কর্তব্যে অবহেলা ও কৃষক জেলে দেয়ার ঘটনার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।
দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে ২০২২সনের ১৮মার্চ সংবাদের শিরোনাম ছিলো ‘বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষক জেলে!, আর প্রিন্ট সংস্করণে ২০মার্চ প্রকাশিত হয় ‘হয়রানিমূলক ভৌতিক বিল ও মামলা, গৌরীপুরে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষক জেলে! এ সংবাদের প্রেক্ষিতে তিনি জামিনে ছাড়া পান ওইদিনেই। ২১মার্চ শিরোনাম ছিলো ‘ছাড়া পেলেন গৌরীপুরের কৃষক’।

জানা যায়, ঈশ্বরগঞ্জ আবাসিক প্রকৌশল দপ্তরের অধিনে বিদ্যুৎ হিসাব নং ৫৫৫৬/বি, গ্রাহক নং ৭৬১০৬৮৯০, বই নং কে ৫৬, ওয়াক অর্ডার ২০৮৫নং সেচ গ্রাহক ছিলেন এবিএম ঈশারুল্লাহ। ২০১২সনে সেচ কার্যক্রমের জন্য বিদ্যুৎ সংযোগ নেন। প্রথম বছরে তার বিদ্যুৎ বিল আসে ৯হাজার ১৭৩টাকা। এরপরে বিদ্যুৎ ব্যবহারও করেননি, বিলও দেননি। ২০১৪সালে ডিজিটাল মিটার স্থাপন ও বিল পরিশোধ করে বিদ্যুৎ সংযোগ নেয়ার জন্য পত্র দেয় বিদ্যুৎ বিভাগ। যেহেতু সেচ কার্যক্রম বন্ধ তাই তিনি আর বিদ্যুৎ বিভাগে যোগাযোগ করেনি। বিক্ষুব্দ হয়ে বিদ্যুৎ বিভাগ মিটার খুলে নিয়ে যায় ও লাইন বিচ্ছিন্ন করে। এরপরে ২০১৭সনে ১০৮৮/১৭ নং মোকদ্দমা করে ঈশ্বরগঞ্জআবাসিক প্রকৌশল দপ্তর। ২০১৮সনে গ্রেফতার হলে গ্রামবাসী হাড়ি তুলে (ভিক্ষা করে) এ মামলায় ৪০হাজার টাকা জমা দিয়ে কৃষক এবিএম ঈশারুল্লাহকে জামিনে আনেন। জামিনের সময় তার বিদ্যুৎ বিল অযৌক্তিক দাবি করায় আদালত তদন্তের নির্দেশ দেন। এ তদন্ত প্রতিবেদন না দিয়ে ওই বছরের ১৭ অক্টোবর ৩০৯/১৮নং আরেকটি মামলা করে। ২০২২সনের ২৫ ফেব্রæয়ারি গ্রেফতার কৃষক আবারও গ্রেফতার হন। বিদ্যুৎ লাইন, মিটার ও তার সবকিছু খুলে নিয়ে গেলেও মার্চ/২১ বিদ্যুৎ বিল দেয় ১লাখ ৮১হাজার ৯৯টাকা এবং তিনি আবারও মামলার কবলে পড়েন।
মো. রইছ উদ্দিন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১