আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৮, ২০২৩, ১০:৪০ অপরাহ্ণ




‘নির্বাচনকে সামনে রেখে মানুষ পুড়িয়ে হত্যার ষড়যন্ত্র হচ্ছে’

সরকারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র-চক্রান্ত চলছে দাবি করে সরকারদলীয় সংসদ সদস্যরা বলেছেন, উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিরোধী শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসেবে গ্রেনেড হামলাসহ নানা অপচেষ্টা হয়েছে। এখন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানুষ পুড়িয়ে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে

রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন।

গত ৫ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের শুরুর দিন সংবিধানের বিধান অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওই ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে প্রস্তাব উপস্থাপন করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

আলোচনায় অংশ নেন সরকারি দলের সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, নূর উদ্দিন চৌধুরী নয়ন ও আনোয়ারুল আবেদীন খান। অধিবেশন সোমবার বিকাল সোয়া ৪টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।

মুহাম্মদ শফিকুর রহমান আলোচনায় অংশ নিয়ে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বর্তমান সরকার অত্যন্ত সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। পাকিস্তানের জনগণও এখন বাংলাদেশের মতো হতে চায়। অথচ বিএনপি নেতারা প্রলাপ বকছেন। তারা ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছেন। অথচ জনগণ তাদের সঙ্গে নেই। তিনি বলেন, শেখ হাসিনার কোনো বিকল্প নেই। জনগণের রায় নিয়ে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।

প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বের কারণে জীবন ও জীবিকায় বড় ধরনের পরিবর্তন এসেছে দাবি করে নূর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, সরকারের উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। তাই উন্নয়নমূলক কাজের প্রকল্প বাস্তবায়নে সতর্ক থাকতে হবে। এমপি কোটার ২০ কোটি টাকার কাজেও অর্থ সংকটের কথা বলা হচ্ছে। সংসদ নির্বাচনের আগে এক বছর সময় আছে। এ সময়ের মধ্যে গৃহীত প্রকল্পগুলো শেষ করতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার দাবি জানাই।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১