ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রোববার (৮ জানুয়ারি/২০২৩) ‘রুখো মাদক, বাঁচাও যুব সমাজ’ স্লোগানে মাদক বিরোধী প্রচারাভিযান শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে যুগান্তর স্বজন সমাবেশ কার্যালয়ে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা যুবলীগের সভাপতি মো. সানাউল হক, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল কাদির, যুগান্তরের মুক্তাগাছা প্রতিনিধি ও স্বজন উপদেষ্টা মো. সোহেল রানা, গৌরীপুরের প্রতিনিধি মো. রইছ উদ্দিন, মুক্তাগাছা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান আকাশ, দৈনিক আজকালের খবরের গৌরীপুর প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান বুরহান, লাঠুরপয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল্লাহ মিয়া, সতিষা যুব ও কিশোর সংঘের সভাপতি মো. অলি উল্লাহ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মো. আশিকুর রহমান রাজিব, যুবলীগ নেতা আব্দুস সাত্তার, রেনু মিয়া, উপজেলা স্বজনের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহকারী সম্পাদক মো. মাসুদ মিয়া, স্কুল বিষয়ক সম্পাদক শামীম আনোয়ার, স্বজন মো. তাসাদদুল করিম, মো. দুদু মিয়া, নীরব হোসেন প্রমুখ।