গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কড়েহা নুনাপাড়ায় ইসলাহুর রিজাল ওয়াল বানাত ক্বওমী মাদরাসা প্রাঙ্গণে রোববার (৮জানুয়ারি/২০২৩) শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসাইন মুহাম্মদ এরশাদ, সাবেক উপমন্ত্রী নুরুল আমিন খান পাঠানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কম্বল বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর। সঞ্চালনা করেন উপজেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন। বক্তব্য রাখেন মাওহা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমান কাচন, সাধারণ সম্পাদক শফি, ইসলাহুর রিজাল ওয়াল বানাত ক্বওমী মাদরাসার পরিচালক হাফেজ মো. আব্দুর রউফ ইসহাক, শিক্ষক হাফেজ মো. সানাউল্লাহ প্রমুখ। মাদরাসার শিক্ষার্থী ও শতাধিক শীর্তাত ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।