আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৫, ২০২৩, ৬:৪৭ অপরাহ্ণ




গৌরীপুরে অপহৃত শিশু উদ্ধার : গ্রেফতার-৫!

ময়মনসিংহের গৌরীপুর অপহৃত শিশু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (৫ জানুয়ারি/২০২৩) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান।
তিনি জানান, অপহরণের ঘটনায় তার বাবা নুরুল হক বাদী হয়ে গৌরীপুর থানায় বুধবার মামলা দায়ের করেন। এরপরে মোবাইল টেকনোলজির মাধ্যমে পুলিশ অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার ও অপহৃত শিশু মোছা. রোজিনা আক্তার তন্নী (৫) উদ্ধার করা হয়েছে।

মামলা ও পরিবার সূত্র জানায়, উপজেলার মইলাকান্দা ইউনিয়নের টিকুরী গ্রামের নুরুল হকের কন্যা রোজিনা আক্তার তন্নী। তার ফুফুর বাড়ি প্রতিবেশী গ্রাম অচিন্তপুর ইউনিয়নের ষোলপাই উত্তরপাড়া আল হেলাল জামে মসজিদের ওয়াজ মাহফিলে মঙ্গলবার (৩ জানুয়ারি/২০২৩) রাত ৭টার দিকে বেড়াতে যায়। সেখান থেকে রাত সাড়ে ৭টার দিকে বাবার নিকট নিয়ে যাওয়ার কথা বলে রোজিনা আক্তার তন্নীকে মোটর সাইকেলযোগে অপহরণ করে নিয়ে যায়। ওইদিন রাত ৯টার দিকে অপহরণকারীরা ০১৮৬৯-০০২৪৫৩ নাম্বার মুঠোফোন থেকে শিশুর বাবার নিকট ১০লাখ টাকা মুক্তিপণ দাবী করে।

শিশু তন্নীর নুরুল হক জানায়, অপহরণকারী তাকে বলেছে ‘তোমার মেয়ে আমাদের কাছে আছে, ঘোরাঘুরি করিয়া কোন লাভ নাই, যদি মেয়েকে ফেরত চাও তাহলে আগামীকাল (বুধবার) সকাল ৯টায় ১০লাখ টাকা রেডি করেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার জানান, নেত্রকোণা জেলার কোতয়ালী থানার রাজুর বাজার এলাকা হতে শিশু তন্নীকে বুধবার (৪ জানুয়ারি/২০২২) রাত ১টার দিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত মো. মোস্তাকীমকেও গ্রেফতার করা হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, মুক্তিপণের জন্য শিশু অপহরণের ঘটনা গ্রেফতারকৃত আসামী মইলাকান্দা ইউনিয়নের ক্ষুদ কালিহর গ্রামের মো. নজরুল ইসলামের পুত্র সিরাজুল ইসলাম বাবুর (২৩), দুলাল মিয়ার পুত্র মো. মোস্তাকিম (২৬), চাঁন মিয়ার পুত্র মো. এখলাছ মিয়া (১৯), টিকুরী গ্রামের আবুল কালামের পুত্র কামরুল ইসলাম (২২), কোনাপাড়া গ্রামের আবুল হাসেমের পুত্র জসিম উদ্দিন (২১) স্বীকার করেছে। ঘটনা জড়িত অন্যদের গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের পুলিশী জিজ্ঞাসাবাদ (রিমাÐ) সময় চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১