বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি/২০২৩) ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে আনন্দর্যালি, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও কম্বল বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকারের সভাপতিত্বে বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মো. সানাউল হক, পৌর ছাত্রলীগের সভাপতি মো. আল হোসাইন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।