ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা জাতীয়পার্টির উদ্যোগে রোববার (১ জানুয়ারি/২০২৩) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল হুদা লিটন। বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক অলি উল্লাহ, শ্রমিক পার্টির সভাপতি মো. তোফাজ্জল হোসেন, যুব সংহতির সভাপতি সোহেল মিয়া, রামগোপালপুরের আহ্বায়ক মো. নজরুল ইসলাম, ছাত্র সমাজের নেতা মো. পলাশ মাহমুদ, মো. লিমন হাসান, অচিন্তপুর ইউনিয়নের আহ্বায়ক আজিজুল হক, মাওহার সভাপতি হামিদুর রহমান কাচন, সাধারণ সম্পাদক শফি, সাংগঠনিক সম্পাদক জয়দুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান, মো. ফজলুল হক, ডৌহাখলার আহ্বায়ক কারিম উদ্দিন প্রমুখ।