ময়মনসিংহের গৌরীপুর সংবাদপত্র সেবা সংস্থার উদ্যোগে গতকাল শুক্রবার (১৬ ডিসেম্বর/২০২২) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহিদদের শ্রদ্ধা নিবেদন করে বিজয়’৭১ স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা সভা আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর সংবাদপত্র সেবা সংস্থার সভাপতি মো. আছির উদ্দিন চৌধুরী জলিল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সেকান্দর আলী। বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, মো. জিয়াউর রহমান জিয়া, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, স্বাস্থকর্মী মাজহারুল ইসলাম, ব্যবসায়ী সুমন এস, সংবাদপত্রসেবী আবু সাঈদ, মো. জুয়েল মিয়া প্রমুখ।