আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
রনবীর রায় রাজ || জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম৷
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৭, ২০২২, ২:৩৯ অপরাহ্ণ




মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে মোটরসাইকেলের ধাক্কায় আহত মাওলানা নূরবক্ত মিয়া (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এর আগে গত ১১ ডিসেম্বর বিকেলে বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

নিহত শিক্ষক মাওলানা নুরবক্ত মিয়া নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন মৌলভী এবং উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে ও ফুলবাড়ী ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ জানান, আমার বাবা রোববার (১১ ডিসেম্বর) বিকেলে বকুলতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে পশ্চিম ফুলমতি গ্রামের হবিবর রহমানের ছেলে আব্দুল্যা (৩০) দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে এসে তাকে সজোরে ধাক্কা দেয়।

এতে পাকা রাস্তায় পড়ে গিয়ে কপাল ফেটে যাওয়াসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে সেদিনই রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অচেতন অবস্থায় পাঁচদিন ধরে চিকিৎসা চলার পর শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে তিনি মারা যান।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাছেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১