দেশে যত বড় উন্নয়ন, তত বেশি চলছে দুর্নীতি। এদেশে দুর্নীতিমুক্ত উন্নয়নের রেকর্ড করেছিলো হুসেইন মুহাম্মদ এরশাদ। ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ও পৌর জাতীয়পার্টির উদ্যোগে শুক্রবার (১৬ ডিসেম্বর/২০২২) বিজয় দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর। তিনি আরও বলেন, এদেশের মানুষ সেই উন্নয়নের জন্য আবারও জাতীয়পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন। বক্তব্য রাখেন পৌর জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক অলি উল্লাহ, অচিন্তপুর ইউনিয়নের আহ্বায়ক আজিজুল হক, মাওহার সভাপতি হামিদুর রহমান কাচন, সাধারণ সম্পাদক শফি, সাংগঠনিক সম্পাদক জয়দুল ইসলাম, রামগোপালপুরের আহ্বায়ক মো. নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান, মো. ফজলুল হক, ডৌহাখলার আহ্বায়ক মো. কারিম উদ্দিন, ছাত্র সমাজের লিমন হাসান, উজ্জল মিয়া প্রমুখ।