ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বুধবার (১৪ ডিসেম্বর/২০২২) শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিজয়’৭১-এ পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দেশাত্ববোধক সংগীতের আয়োজন করে। গণপাঠাগারের প্রধান নির্বাহী পরিচালক লেখক প্রাবন্ধিক রণজিৎ কর ও নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীনের নেতৃত্বে বিজয় ৭১’-এ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী পরিচালক লেখক প্রাবন্ধিক রণজিৎ কর। সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন।
বক্তব্য রাখেন সহকারী প্রধান পরিচালক আলহাজ¦ আব্দুল কদ্দুছ, মো. শফিকুল ইসলাম মিন্টু, সহকারী নির্বাহী পরিচালক মো. আরিফ আহাম্মেদ, সংগঠন বিষয়ক পরিচালক কাজী আব্দুল্লাহ আল মামুন, অর্থ পরিচালক নূরুন নঈম মনন, প্রচার ও প্রকাশনা পরিচালক মো. রইছ উদ্দিন, দপ্তর পরিচালক সেলিম আল রাজ, অনুষ্ঠান পরিচালক মো. মোখলেছুর রহমান, পরিচালক মো. আহসানুল হক, জাকিয়া সুলতানা কানন।