ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বুধবার (১৪ ডিসেম্বর/২২) বিজয় ৭১’এ শ্রদ্ধার্ঘ্য অর্পণ, সন্ধ্যায় আলোর মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ৫১টি মোমবাতি প্রজ¦লনের মধ্যদিয়ে ৫১তম শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোর মিছিলের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর মোছা. পলি আক্তার, গৌরীপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এম.এ হাই, আওয়ামী লীগ নেতা বিপ্লব মন্ডল, গৌরীপুর গণপাঠাগারের পরিচালক জাকিয়া সুলতানা কানন, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, বালুয়াপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা সফিনাজ লাবণী, আশিকুর রহমান রাজিব, মাসুদ মিয়া, দুদু মিয়া, আহসানুল হক জারিফ, আফসার হোসেন তাইফ প্রমুখ।