গৌরীপুরে জামাত-বিএনপির নৈরাজ্য, হামলা-সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ও পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইনের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল কালিখলাস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
অংশ নেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোস্তাকিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আলম, তানভীর আহমেদ মাসুম, উপ-দপ্তর সম্পাদক মাসুম মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম জনি, সদস্য সাজ্জাদুল ইসলাম ইব্রাহিম, মাওহা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. আনিছুর রহমান আপন, অচিন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. খাইরুল ইসলাম, মইলাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নাহিদ হোসেন সাগর, বোকাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান তায়েব, সাধারণ সম্পাদক জয় আহমেদ সাগর, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. শান্ত মিয়া, সিধলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ডৌহাখলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম সাকিব প্রমুখ।