আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৯, ২০২২, ১১:০৮ অপরাহ্ণ




ছাত্রলীগের নতুন কমিটিকে ‘কাগুজে কমিটি’ উল্লেখ্য করে গৌরীপুরে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রলীগের কমিটিকে কেন্দ্র করে পাল্টা-পাল্টি কর্মসূচী চলছে।
সদ্য ঘোষিত ছাত্রলীগের নতুন কমিটিকে (রনি-রাসিক পরিষদ) ‘কাগুজে কমিটি’ ও জেলা ছাত্রলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চুরের মতো কাজ করেছে দাবী করে শুক্রবার (৯ডিসেম্বর/২০২২) সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ। দলীয় কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ও পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বলেন, সারাদেশের ছাত্রলীগ যখন কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন নিয়ে ব্যস্ত। তখন চুরের মতো জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল আমিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) ইকবাল হোসেন অলি গৌরীপুর উপজেলা ছাত্রলীগসহ জেলা নয়টি ইউনিটে টাকার বিনিময়ে নতুন কমিটি একদিনে ঘোষণা করেছে। যা সম্পূর্ণ গঠনতন্ত্রবিরোধী ও অবৈধ। ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার বলেন, আমরা গঠনতান্ত্রিকভাবে ২১বছর পর মইলাকান্দা ইউনিয়ন ও ১৮বছর পর মাওহা ইউনিয়ন ছাত্রলীগের কমিটিসহ ৯টি ইউনিয়ন কমিটি করেছি। উপজেলা কমিটিও ১৬বছর পর আমরা পূর্ণাঙ্গ কমিটি করেছে। তাই কোনো কাগুজে কমিটি নয়, আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো।
অপরদিকে বৃহস্পতিবার (৯ডিসেম্বর/২০২২) রাত ৯টা ৩০মিনিটে সদ্য ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি আলী ইকরাম রনি ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সাধারণ সম্পাদকের ফেসবুকে আপলোড করেন। তারা জানান, বিলুপ্ত কমিটির (উত্তম-মোফাজ্জল পরিষদ) বিভ্রান্তমূলক কর্মকান্ড ও ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার জন্য ছাত্রলীগের নেতাকর্মীকে সতর্ক করা হয়েছে। বিলুপ্ত কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদকের স্বাক্ষরে কোন কমিটিতে নাম অর্ন্তভূক্তিও শৃঙ্খলা পরিপন্থী কাজ বলে উল্লেখ করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১