আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১, ২০২২, ৫:৩৪ অপরাহ্ণ




গৌরীপুরে ৬হাজার ৩শ ৭০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (৩০ নভেম্বর/২০২২) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬হাজার ৩শ ৭০জন কৃষককে বিনামূল্যে সার ও বোরো ধানের বীজ দেয়া হয়েছে। কৃষি অফিস মিলনায়তনে প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হাসান মারুফ। সঞ্চালনা করেন উপসহকারী কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. নিলুফার আনজুম পপি, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম মিন্টু, ইউপি চেয়ারম্যান মো. হযরত আলী, ডিকেআইবি’র সভাপতি আনিছুর রহমান প্রমুখ। প্রণোদনায় ৩হাজার ১শ ৭০জন কৃষককে ৫কেজি উপসী জাতের ধান বীজ, দশ কেজি ডিএপি সার ও দশ কেজি এমওপি সার এবং ৩হাজার ২শ কৃষকতে ২কেজি করে হাইব্রিড জাতের ধানে বীজ দেয়া হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১