আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৪, ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ণ




৩ হাজার গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস

বকেয়া বিল না পেয়ে ঢাকার তিন হাজার আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে বিতরণ সংস্থা তিতাস। সোমবার সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এই অভিযান শুরু হয়েছে।

তিতাসের মেট্রো ঢাকা বিপণন ডিভিশনের (উত্তর) এক কর্মকর্তা  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৪২টি দলে ভাগ হয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হচ্ছে। একদিনে সব সংযোগ বিচ্ছিন্ন করতে না পারলে অভিযান দ্বিতীয় দিনে গড়াবে।

তিনি আরও বলেন, বকেয়া পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে।

জানা গেছে, ঢাকার রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কারওয়ান বাজার থেকে সাতারকুল পর্যন্ত এলাকা তিতাসের কুড়িল কার্যালয়ের আওতায় পড়েছে। এসব এলাকার প্রায় ৩ হাজার আবাসিক গ্রাহকের বিল বকেয়া রয়েছে, যা দীর্ঘদিন তাগাদা দেওয়ার পরও তারা পরিশোধ করছেন না। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী এসব সংযোগ বিচ্ছিন্ন করতে নেমেছে তিতাস কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গ্যাস সঙ্কটের কারণে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যহত হওয়ার পাশাপাশি শিল্প ও কলকারাখানা স্থবির হয়ে পড়েছে। গ্যাস সঙ্কটের মধ্যে অবৈধ গ্যাস সংযোগ ও বকেয়া নিয়েও আলোচনা হচ্ছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১