গৌরীপুরে মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড ও প্রজন্মের উদ্যোগে রোববার (১৩ নভেম্বর/২০২২) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিমের পুত্র, শহীদ পরিবারের সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাহবুবুল হক শাকিলের সহধর্মিণী উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এডভোকেট নীলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহাকে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ইউএনও হাসান মারুফ। সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এডভোকেট নীলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, আব্দুল কাদির, আবুল কালাম, মো. গিয়াস উদ্দিন, ইকবাল হাসান, রহিম উদ্দিন, আব্দুল কদ্দুছ, আ’লীগ নেতা আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের রমিজ উদ্দিন স্বপন, হারুন উর রশীদ, আবুল ফজল মোহাম্মদ আজাদ হীরা, রাজিবুল হক রাজীব, উজ্জল চন্দ্র চন্দ, সেকান্দর আলী, প্রতিমা রাণী সরকার প্রমুখ।