আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৮, ২০২২, ২:১৩ অপরাহ্ণ




ঘোড়াঘাটের ইউএনও হত্যাচেষ্টা মামলায় রবিউলের ১০ বছরের কারাদণ্ড

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর মামলায় আসামি রবিউল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি পৃথক ধারায় তাকে ১০ বছর ও তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে তাকে ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরও ছয় মাসের জেলে থাকতে হবে।

রায় ঘোষণার সময় আসামি রবিউল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ওয়াহিদা এবং তার বাবাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ৩ সেপ্টেম্বর ওয়াহিদার ভাই শেখ ফরিদ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন। ২০২০ সালের ১১ সেপ্টেম্বর ওই বাসভবনের কর্মচারী রবিউল ইসলামসহ কয়েকজনকে আটক করা হয়। টাকা চুরির অপরাধে ইউএনও অফিসের কর্মচারী রবিউলকে চাকরিচ্যুত করায় ক্ষোভ থেকে ইউএনওর ওপর হামলার ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের তদন্তে উঠে আসে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১