আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৪, ২০২২, ৪:২৯ অপরাহ্ণ




গৌরীপুরে গাছে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের লোমহর্ষক ঘটনা, উদ্ধার করলো পুলিশ!

‘আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, তোমাদের পায়ে ধরি আমাকে ছেড়ে দাও’ এমন আকুতি-মিনতিও শোনেনি পাষাণ্ডারা। ছেলে মামলা করায় বাবাকে ধরে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নিজামাবাদ বাসাবাড়ি এলাকায়। মামলার আসামীরা জামিনে বৃহস্পতিবার জামিনে আসে। শুক্রবার (৪ নভেম্বর/২০২২) বাদীর বাবা আব্দুল হামিদ খান পাঠান ওরফে তারা মিয়া (৭০) কে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। আসামীরা তাদের বাড়িতে নিয়ে গাছের সঙ্গে ওড়না ও কাপড় দিয়ে হাত-পা বেঁধে নির্যাতন চালায়। অনয়-বিনয় করেও তিনি মুক্তি পাননি।
এ ঘটনায় বাবাকে উদ্ধার করতে পুলিশের জরুরী সেবার ৯৯৯ নাম্বারে ফোন করে মেয়ে লাইলী আক্তার। শুক্রবার (৪ নভেম্বর/২০২২) আসামীদের বাড়িতে গাছে বাঁধা অবস্থায় বৃদ্ধা উদ্ধার করেছে পুলিশ। নির্যাতনের শিকার বয়োবৃদ্ধ তারা মিয়াকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, আমার পুত্র রুবেল মিয়ার ৪০শতাংশ জমি হাবিবুর রহমান আবু (৪০), আশিক খান পাঠান (২০), আছিয়া খাতুন (৩৫), কালা মিয়া খান পাঠান (২৭), নয়ন মিয়া খান পাঠান (৩৪) গং জোরামূলের দখলের পায়তারা করে আসছে। এ ঘটনায় আমার পুত্র বাদী হয়ে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বিবাদীরা যাতে জোরপূর্বক এ ভুমিতে আসতে না পারে তার জন্য ১৪৪ধারা জারি প্রার্থনায ২ আগস্ট মামলা দায়ের করেন। এ মামলায় বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে ওরা হাজিরা দিয়ে জামিনে আসে। তিনি আরও জানান, জামিনে এসেই আমার পুত্র রুবেল মিয়াকে হত্যার উদ্দেশ্যে খোঁজাখুঁজি করতে থাকে। শুক্রবার সকালে বাড়িতে এসে তাকে না পেয়ে আমাকে ধরে নিয়ে যায়। ওদের বাড়িতে গাছের সঙ্গে বেঁধে মাটিতে ফেলে উপর্যুপুরি নির্যাতন করা হয়।
এদিকে রুবেল মিয়া জানায়, তিনি ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নিজদখলীয় নিজামাবাদ মৌজার বিআরএস ৫২১৮ এবং ৫২১০ দাগের ৪০শতাংশ ভূমিতে ১৪৪ধারা জারির জন্যে ১১৬৯নং মোকদ্দমা দায়ের করেন। এ মামলা দায়ের করায় তার বাবাকে ধরে নিয়ে গেছে খবর পেয়ে তিনি গৌরীপুর থানায় ছুটে আসেন। তার ছোট বোন লাইলী আক্তার পুলিশের জরুরী সেবা নাম্বার ৯৯৯ নাম্বারেও কল করেন। খবর পেয়ে গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. হানিফ মিয়া ঘটনাস্থলে গিয়ে গাছে বেঁধে মাটিতে ফেলে নির্যাতন চলাকালে আমার বাবাকে উদ্ধার করে। তাকে চিকিৎসার জন্য গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করেন গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. হানিফ মিয়া। তিনি জানান, কাপড় দিয়ে বৃদ্ধ আব্দুল হামিদ খান পাঠান ওরফে তারা মিয়াকে গাছে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুনগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাদীপক্ষের আইনজীবী এডভোকেট মোহাম্মদ কাজল মিয়া জানান, আসামীরা বৃহস্পতিবার জামিনে এসে শুক্রবার বাদীর বাবাকে ধরে নির্যাতনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। সুবিচারের জন্য বিষয়টি বিজ্ঞ বিচারককে অবহিত করা হবে।
জানা যায়, হাবিবুর রহমান আবু গংদের সঙ্গে জমি-জমা সংক্রান্ত দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। মৃত খালে খান পাঠানের পুত্র আব্দুল হামিদ খান পাঠান ওরফে তারা মিয়া বাদী হয়ে এ বছরের ২০জানুয়ারি ১৪৪ধারা জারির জন্যে ১৫৫নং মামলা দায়ের করে। নিজামাবাদ মৌজার এসএ ১৪১৪ ও বিআরএস ৫২১০ ও ৫২১১ দাগের ৩০জমিতে নিয়ে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়। এছাড়াও শান্তিশৃঙ্খলা বিঘ্নের আশংকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১০৭ধারা আরও একটি মামলা করেন তিনি। গত ২৭জুলাই ধানের চারারোপনে বাঁধা দেয়াকে কেন্দ্র করে মো. রুবেল মিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা করেন। এ মামলার প্রতিবেদন ৩ আগস্ট বিজ্ঞ আদালতে প্রদান করেছে পুলিশ। আসামীদের অপর হামলা-লুটপাটের ঘটনায় ২ আগস্ট রুবেলের স্ত্রী ইয়াসমিন বাদী হয়ে ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আদালতে আরও একটি মামলা দায়ের করেন। রুবেল মিয়া জানান, আসামীদের অত্যাচার-নির্যাতন থেকে বাঁচাতে একাধিকবার আইনের আশ্রয় নিয়েও আমরা বাঁচতে পারছি না।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১