আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
প্রধান প্রতিবেদক || প্রধান প্রতিবেদক ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২, ২০২২, ৭:৩৩ অপরাহ্ণ




গৌরীপুর হাসপাতালে ‘শুভ’র আগমনের মধ্যদিয়ে ৪১বছর পর চালু হলো অপারেশন থিয়েটার!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪১বছর পর প্রথমবারের মতো অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। মঙ্গলবার একটি সিজারিয়ান অপারেশনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। ময়মনসিংহ বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শফিউর রহমান প্রথম শিশু শুভকে কোলে নেন।
তিনি বলেন, প্রথম সূর্য্যােদয়ের সঙ্গে পৃথিবীর সকল আনন্দের মধ্যে সেরা আনন্দ দেয় একজন নবজাতক। আমি তাকে কোলে নিতে পেরে খুবই আনন্দিত। কেননা এইদিনটা এ উপজেলার মানুষের স্বাস্থ্য সেবায় মাইলফলক হয়ে থাকবে।

রঙিন বেলুনে সুসজ্জিত অপারেশন থিয়েটারে প্রবেশ করেন হাবিবা আক্তার। তিনি পূর্বধলা উপজেলার কাজলা ইউনিয়নের দরুন বৈরাটি গ্রামের মো. সোহেল মিয়ার স্ত্রী। তিনি জানান, আমি খুব খুশী। প্রথম সন্তান ছেলে হয়েছে আর এ হাসপাতালের অপারেশন থিয়েটারের প্রথম সিজাররিয়ান সন্তান। তাই ওর নাম রেখেছি ‘শুভ’। নার্সিং ইনচার্জ শামছুন্নাহার জানায়, শিশুর ওজন ছিলো ২ কেজি ৯০০গ্রাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইকবাল আহমেদ নাসের জানান, হাসপাতালের কার্যক্রম পরিদর্শনে আসেন তিনি। এ সময় একজন প্রসূতি মা হাসপাতালে আসেন। তাকে বিভাগের হাসপাতালে প্রেরণ করাও কঠিন ছিলো। তাৎক্ষনিক সিদ্ধান্ত নিয়ে সিজার করানো হয়। ইনশাল্লাহ, আমরা সফল হয়েছি। তিনি আরো জানান, এর ফলে উপজেলা হাসপাতালের দীর্ঘদিনের প্রতিবন্ধকতা দূর হলো। দরিদ্র-অসহায় মানুষ স্বল্পমূল্যে তাৎক্ষনিক সেবা পাবেন। এতে মা ও নবজাতের মৃত্যুর ঝুঁকি কমবে।

তিনি আরও জানান, এ কার্যক্রম চালুর জন্যে ময়মনসিংহ-৩ গৌরীপুরের এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ইউএনও হাসান মারুফ ও স্বাস্থ্য বিভাগের আন্তরিক সহযোগিতার জন্যে সম্ভব হয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
অপারেশন থিয়েটার ও হাসপাতালে কার্যক্রম পরিদর্শনে এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের উপপরিচালক ডা. মো. আব্দুল কদ্দুছ, সহকারী পরিচালক ডা. ইসরাত জাহান, সিভিল সার্জন ডা. মুহাম্মদ নজরুল ইসলাম, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সৈয়দ জাবেদ হোসেন, গৌরীপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অফিসার ডা. রামকৃষ্ণ সাহা।

অপারেশন কার্যক্রম পরিচালনা করেন জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. আয়েশা বেগ, জুনিয়র কনসালটেন্ট (এনেস্থাশিয়া) ডা. মো. কামরুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. কাকলী দাস, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. আতিকুর রহমান, ডা. জাহের হোসাইন। অপারেশন কার্যক্রমে সহযোগিতা করেন নার্সিং ইনচার্জ শামছুন্নাহার, নার্সিং সুপারভাইজার মোছা. রোকেয়া আক্তার খাতুন, শাহানা আক্তার, ফরিদা ইয়াসমিন।
হাসপাতাল সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৯৮১সনে কার্যক্রম শুরু হয়। এরমধ্যে একাধিকবার অপারেশন কার্যক্রমের উদ্যোগ নিয়েও সফল হয়নি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১