আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৩১, ২০২২, ৬:২৪ অপরাহ্ণ




টিকিট কালোবাজারি: ‘সহজ’-এর প্রকৌশলীসহ ২ জনের বিরুদ্ধে চার্জশিট

ট্রেনের টিকিট কালোবাজারির ঘটনায় করা মামলায় সহজ ডটকমের সাবেক প্রকৌশলীসহ দুই জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ঢাকা রেলওয়ের থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহজাহান গত ২৫ অক্টোবর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে চার্জশিট দাখিল করেন। বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর ধারা ২৫(ঘ) (ব্ল্যাক মার্কেটিং) এর অধীনে চার্জশিট জমা দেওয়া হয়।

ওই দুই জন হলেন- সহজ ডটকমের সাবেক সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাউল করিম রেজা ও তার সহযোগী এমরানুল হক সম্রাট। আজ সোমবার ঢাকার রেলওয়ে থানার আদালতের সাধারণ নিবন্ধন (জি আর) শাখা থেকে এ তথ্য জানা যায়।

অভিযোগপত্রে বলা হয়, ওই ২ আসামির বিরুদ্ধে কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং এ ধরনের অপরাধে তাদের বিচারের আওতায় আনা উচিত বলে উল্লেখ করা হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়, রেজাউল করিম তার ঘনিষ্ঠজনদের সমন্বয়ে একটি সিন্ডিকেটের মাধ্যমে প্রতি টিকিটের জন্য অতিরিক্ত ৫০০ টাকা করে নিয়ে অবৈধভাবে টিকিট বিক্রি করতেন। একইসঙ্গে কিছু ক্ষেত্রে তিনি প্রতিটি টিকিটের জন্য অতিরিক্ত ১ হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত চার্জ করে কালোবাজারে টিকিট বিক্রি করেন।

ঈদের সময় কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগের ঘটনার র‍্যাব-১ এর সুবেদার মো. রফিকুল ইসলাম বাদী হয়ে গত ২৯ এপ্রিল ২ আসামির বিরুদ্ধে মামলা করেন। র‍্যাব তাদের স্মার্টফোন থেকে অবৈধভাবে সংগ্রহ করা বিপুল সংখ্যক ই-টিকিট জব্দ করেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১